AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে প্রায় ৪৬ হাজার শিক্ষার্থী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪২ এএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে প্রায় ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ করা হতে পারে। এবছর ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি মিলিয়ে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেতে যাচ্ছে, যা প্রায় ৪৬ হাজারের কাছাকাছি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, বোর্ডভিত্তিক কোটা অনুযায়ী এই বৃত্তি বণ্টন করা হবে। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক কামরুন নাহার জানিয়েছেন, আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

নিয়ম অনুযায়ী, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৫৬০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা করে পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য বছরে এককালীন ৩৫০ টাকা ও মাসিক ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বৃত্তির সুবিধা টানা দুই বছর প্রদান করা হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। বর্তমানে পরীক্ষার ফল প্রস্তুতের কাজ করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!