AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে বন্ধ দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৭ এএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

আজ থেকে বন্ধ দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি শুরু হয়েছে। এরই মধ্যে কলেজ ও মাদরাসায় ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকেই। এবার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন হলো।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবার যুক্ত হয়ে শিক্ষক-কর্মচারীরা টানা আরও দুই দিনের ছুটি ভোগ করতে পারবেন।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ১৯ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব মাদরাসা ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।

রমজান ও স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তির পাশাপাশি ঈদ প্রস্তুতির সুযোগ তৈরি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!