AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৭ পিএম, ২২ জুন, ২০২২

৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল আজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ (বুধবার)। এজন্য আজ সভা ডাকা হয়েছে।

 

বিপিএসসির সভায় বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের অনুমোদন হওয়ার কথা রয়েছে। এই অনুমোদন হওয়ার পর বিকেলে তা প্রকাশ করা হতে পারে বলে নিশ্চিত করেছেন বিপিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন।

 

গত ২৭ মে বিভাগীয় কেন্দ্রে একযোগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

৪৪তম বিসিএসে মোট আবেদনকারী ছিল তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এই বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

 

একুশে সংবাদকম/ঢ.প.জা.হা

Link copied!