দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংক ছয়টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে এই ডলার ক্রয় করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কেনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৩ কোটি ৮৫ লাখ মার্কিন ডলারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

