AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্বালানি তেলের দাম না বাড়ার সিদ্ধান্ত সরকারের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫১ পিএম, ৩১ মার্চ, ২০২৬

জ্বালানি তেলের দাম না বাড়ার সিদ্ধান্ত  সরকারের

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এপ্রিল মাসজুড়ে বর্তমান দামে জ্বালানি তেল বিক্রি করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নানা বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা প্রতি লিটার, অকটেন ১২০ টাকা প্রতি লিটার, পেট্রোল ১১৬ টাকা প্রতি লিটার এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এ মূল্য আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!