AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেট ফুয়েলের দাম বাড়ল ৮০ শতাংশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১২ পিএম, ২৪ মার্চ, ২০২৬

জেট ফুয়েলের দাম বাড়ল ৮০ শতাংশ

জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দাম এক ধাক্কায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।আজ মঙ্গলবার বিইআরসির দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে।

এদিন জেট ফুয়েলের দাম বাড়াতে জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। দর বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।
মঙ্গলবার (২৪ মার্চ মধ্যরাত) থেকে এই দাম কার্যকর হবে বলে সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান। রাতেই এ বিষয়ে বিইআরসি প্রজ্ঞাপন দিতে পারে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!