AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৪ এএম, ৫ মার্চ, ২০২৬

আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব

অন্তর্বর্তী সরকারের আরও তিন সাবেক উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছিল।

ব্যাংকিং খাতের একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর ব্যক্তিগত ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য চেয়েছে বিএফআইইউ।

চিঠিতে বলা হয়েছে, তাদের ব্যাংক হিসাব থেকে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন হয়েছে কি না— তা যাচাইয়ের অংশ হিসেবে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে এক্সেল শিট আকারে প্রয়োজনীয় সব হিসাব বিবরণী বিএফআইইউতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ফাওজুল কবির খান ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা। আদিলুর রহমান খান দায়িত্বে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ে। আর খোদা বখস চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেখভাল করতেন।

এর আগে একই ধরনের তদন্তের অংশ হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!