AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, আড়াই লাখ ছাড়াল ভরি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৭ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, আড়াই লাখ ছাড়াল ভরি

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পাওয়ায় ভালো মানের সোনার মূল্য দুই লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (২১ জানুয়ারি) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী,২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা,২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা,১৮ ক্যারেটের এক ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা,আর সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দর অনুযায়ী,২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা,২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৫৩২ টাকা,১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৯৯ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ৪ হাজার ২০০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও সোনার দামে আরও পরিবর্তন আসতে পারে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!