ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতের দিকে ধানমন্ডিতে ডিবি অভিযান চালিয়ে এই দুই কর্মকর্তাকে আটক করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলায় তিনশর মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধু ধানমন্ডি থানায়ই শতাধিক ওয়ারেন্ট তাদের বিরুদ্ধে আছে।
এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল শামীমা ও রাসেলকে। শামীমা ২০২২ সালের এপ্রিল এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

