AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১১ পিএম, ৬ জানুয়ারি, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

ডিবির তথ্য অনুযায়ী, অভিযুক্ত ১৭ জনের মধ্যে ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি পাঁচজন পলাতক রয়েছেন। হাদি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের জেরেই সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে বলে জানান ডিবিপ্রধান।

ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, কেউ ভিডিও বার্তা দিতে পারেন, তবে তদন্তে তার সম্পৃক্ততার যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর পল্টন থানার বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন। পরে ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) অভিযোগ অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!