রাজধানীর বিভিন্ন এলাকায়গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬,৮০৫ পিস ইয়াবা, ৪৪৩ গ্রাম ১২৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেন্সিডিল, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯ অক্টোবর, মঙ্গলবার সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭ টি মামলা রুজু হয়েছে।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

