AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত



উলিপুর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌরসভার বর্জ্য ও পলিথিন ব্যবস্থাপনা বিষয়ে “উলিপুর পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উলিপুর পৌরসভার কনফারেন্স রুমে নারী এ্যাসোসিয়েট ফর বিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারীর বাস্তবায়নে, ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, নারীর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মাহবুবুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ রায়,

কার্য সহকারি গোলাম মোস্তফা, হিসাব সহকারি রোস্তম প্রামানিক, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আল ফয়সাল রানু, প্রান্তিক এগ্রোর স্বত্বাধিকারী মারুফ আহমেদ, নারী নেত্রী হাজেরা বেগম লাকী, বিপ্লব প্রমূখ। এ সময় পৌর স্টাফ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!