AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জ থিয়েটারের পাঁচ দিনের কর্মশালা শুরু



গোপালগঞ্জ থিয়েটারের পাঁচ দিনের কর্মশালা শুরু

নাটক কোনো সাধারণ বিনোদন বা খেলা নয়; এটি আত্মিক সাধনা, শৃঙ্খলা এবং গভীর তপস্যার এক শিল্পভাষা। সেই দর্শনকে ধারণ করেই ঐতিহ্যবাহী গোপালগঞ্জ থিয়েটারের আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রযোজনাভিত্তিক নৃত্যনাট্য কর্মশালা। আগামী ২৮ জুলাই মঙ্গলবার মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নৃত্যনাট্য "মহুয়া সুন্দরী" -এর প্রযোজনা নির্মাণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটবে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ থিয়েটারের মহড়া কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস. এম. জাহিদুল হক (কচি)। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাট্যচর্চা মানুষের মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শিল্প-সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা প্রশিক্ষক, কবি ও নাট্যজন মাহফুজ রিপন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন দিনাজপুরের বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক পল্লব সরকার।

এ সময় গোপালগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক ও অভিনেতা ইউসুফ আলী কাজীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি নাট্যজন শেখ আব্দুস সবুর।

কর্মশালায় অডিশনের মাধ্যমে নির্বাচিত প্রায় ২৫ জন নাট্যকর্মী অংশগ্রহণ করছেন। নৃত্য, অভিনয়, দেহভাষা, মঞ্চ-উপস্থাপনা ও প্রযোজনার বিভিন্ন দিক নিয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের।

গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি শেখ আব্দুস সবুর জানান, কর্মশালার চূড়ান্ত প্রযোজনা "মহুয়া সুন্দরী" শুধু গোপালগঞ্জেই নয়, দিনাজপুর এবং ভারতের পশ্চিমবঙ্গেও মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, এ আয়োজন স্থানীয় নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ে নতুন মাত্রা যোগ করবে।

শিল্প, ঐতিহ্য ও সৃজনশীলতার সমন্বয়ে আয়োজিত এই কর্মশালা গোপালগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!