AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে মারিশ্যা জোনের প্রতিষ্ঠাবার্ষিকী



বাঘাইছড়িতে মারিশ্যা জোনের প্রতিষ্ঠাবার্ষিকী

রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মারিশ্যা জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। তিনিসহ অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওয়াহিদুল হক।

এ সময় ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানসহ বিজিবি বিভিন্ন জোনের জোন কমান্ডার, সাংবাদিকবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিজিবি সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তারা সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতেও দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!