AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওজনে কারচুপি সিমেন্টের বস্তায় : ৫০ কেজির বস্তায় মিলছে ৪২



ওজনে কারচুপি সিমেন্টের বস্তায়  : ৫০ কেজির বস্তায় মিলছে ৪২

চাঁদপুরের ফরিদগঞ্জে সেভেন হর্স সিমেন্টের বস্তায় ওজন নিয়ে ভয়াবহ কারচুপির অভিযোগ উঠেছে। নির্ধারিত ৫০ কেজি ওজনের প্রতিটি বস্তায় মিলছে ৪২ কেজি পর্যন্ত সিমেন্ট।

অর্থাৎ বস্তাপ্রতি ৮ কেজি পর্যন্ত ওজন কম দেওয়া হচ্ছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরেজমিন পরিদর্শনে এই অনিয়মের সত্যতা পাওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মো. কামাল হোসেন জানান, ফরিদগঞ্জের কাছিয়াড়া এলাকায় সিরাজ সুপার মার্কেটের পাশে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণকাজের জন্য তিনি সেভেন হর্স সিমেন্ট কেনেন। কিন্তু বস্তার ওজন দেখে তাঁর সন্দেহ হয়।

পরে ওজন মেপে দেখা যায়, ৫০ কেজির একটি বস্তায় মাত্র ৪২ কেজি সিমেন্ট রয়েছে। একইভাবে আরও দুটি বস্তায় একই চিত্র ধরা পড়ে। অর্থাৎ ১৫০ কেজির স্থলে মোট ১৩৮ কেজি সিমেন্ট পাওয়া যায়। এই ভয়াবহ জালিয়াতির বিষয়টি তিনি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানান।

অভিযোগ পাওয়ার পর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে উপস্থিত বেশ কয়েকটি বস্তা ওজন করে ওজনের বড় ধরনের ঘাটতি দেখতে পান তারা।

​অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, “পরিদর্শনকালে ওজনে ঘাটতির প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রকৃত কারণ ও এর পেছনে কারা জড়িত তা উদঘাটনের জন্য ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ওজনে কম থাকার বিষয়টি নিয়ে সেভেন হর্স সিমেন্টের চাঁদপুর জোনের এরিয়া ম্যানেজার মতিউর রহমান দায়সারা মন্তব্য করেছেন। তিনি বলেন, “পরিবহনকালে বস্তা ক্ষতিগ্রস্ত হলে পুনরায় প্যাকেটজাত করার সময় অনিচ্ছাকৃতভাবে ওজনের কিছুটা তারতম্য হতে পারে। আমরা অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়েছি এবং ক্ষতিগ্রস্ত বস্তা পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। এর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে, অনিয়মের এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকরা বাধার মুখে পড়েছেন। সেভেন হর্স সিমেন্টের স্থানীয় প্রতিনিধি মো. ফয়সাল হোসেনের বিরুদ্ধে সংবাদকর্মীদের সঙ্গে চরম অসদাচরণ এবং সংবাদ প্রকাশ না করতে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​বর্তমানে বিষয়টি স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ক্রেতারা আশঙ্কা করছেন, এমন আরও অনেক বস্তায় ওজনে কারচুপি থাকতে পারে, যা সাধারণ মানুষের বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!