AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৪:২৪ পিএম, ৫ জুলাই, ২০২৬

শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও ইতিবাচক অবদান রাখবে।

পরে প্রধান অতিথি উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার তুলে দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!