AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে তক্ষকসহ গ্রেপ্তার ৫


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৪:০১ পিএম, ৫ জুলাই, ২০২৬

সাভারে তক্ষকসহ গ্রেপ্তার ৫

ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় বন্যপ্রাণীটির অবৈধ কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঞ্জুরুল হোসেন (৩৮), হযরত আলী রিপন (৩৯), আব্দুর রহিম (৪২), রায়হান আহম্মেদ রনি (৩৮) ও সাগর শেখ (৪০)। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং এর গায়ের রং ধূসর।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে।

ডিবি (উত্তর) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!