AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে রুবি বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা



কোটচাঁদপুরে রুবি বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কোটচাঁদপুরে রুবি বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে বেকারিতে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ায় মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রোববার দুপুরে কোটচাঁদপুরের রুবি বেকারিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার।

অভিযানে বেকারিটিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ছিল অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, সরকারি টিসিবির পণ্য ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে বেকারির সামগ্রী তৈরি ও বিপণন। এসব অভিযোগে বেকারির মালিক নুরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইনস্পেক্টর মুক্তার হোসেন, কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্য। বেকারিটি কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের নওদাগা মাঠ এলাকায় অবস্থিত।

এ বিষয়ে রুবি বেকারির মালিক নুরুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি ময়দা কিনেছি কোটচাঁদপুর শহরের রায় ট্রেডার্স থেকে। তারা যদি আমাকে মেয়াদোত্তীর্ণ ময়দা সরবরাহ করে, তাহলে তার দায় আমি নেব কেন? তবে ময়দার বস্তাগুলো পরীক্ষা না করায় আমি নিজের দায় স্বীকার করছি।”

টিসিবির পণ্য প্রসঙ্গে তিনি বলেন, “যে ব্যক্তি আমার কাছে টিসিবির পণ্য বিক্রি করেছেন, তিনি একজন সরকারি কর্মকর্তা। তাঁর মোবাইল নম্বর ও ঠিকানা আমার কাছে আছে। প্রয়োজনে আপনারা তাঁর সঙ্গে কথা বলতে পারেন। আমি জানলে কখনোই টিসিবির পণ্য কিনতাম না।”

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার বলেন, “অভিযানে বেকারিতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। এ ছাড়া সরকারি টিসিবির পণ্যও মজুত ছিল, যা বেকারিতে রাখা যায় না। বেকারির পরিবেশ ছিল অপরিচ্ছন্ন। কর্মীদের হাতে গ্লাভস ও মুখে মাস্ক ছিল না। এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!