AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে মাদক নির্মূলে আলোচনা-কমিটি গঠন



শেরপুরে মাদক নির্মূলে আলোচনা-কমিটি গঠন

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে লতারিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়।

৪ জুলাই (শনিবার) সকালে লতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ সভায় সভাপতিত্ব করেন লতারিয়া কল্যাণ ট্রাস্টের সভাপতি ও কামারেরচর কলেজের প্রভাষক আব্দুল হামিদ , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা ৷

এসময় লতারিয়া কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ সাংবাদিক মোরাদের সঞ্চালনায় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.মোঃ আমিরুল ইসলাম,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর সদর থানার তদন্ত অফিসার দেবাশীস ৷

বিশেষ অতিথি হিসেবে লতারিয়া কল্যাণ ট্রাস্টের সহ সভাপতি মোহাম্মদ আলী, মাওলানা সুরুজ্জামান ,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,  সহকারি কোষাধ্যক্ষ মোঃ তৈয়বুর রহমান, ১নং কামারেরচর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ আরজু,ইউপি সদস্য আতাউর রহমান আক্তার,৬নং লতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রশিদ,
জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মনোয়ার হোসেন রন্জু,থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর-ই আলম মনি,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনছুর ইসলাম মনির,ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আরিফুল হাসান রিপন ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহাম্মেদ নয়ন,ছাত্রনেতা মেহেদী,রাসেল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, তারা এলাকায় মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, প্রচার-প্রচারণা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার লক্ষ্যে নিয়মিত কাজ করবেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!