AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্দরে হোসিয়ারি শ্রমিককে হত্যা মামলার প্রধান আসামি সহ আটক ২



বন্দরে হোসিয়ারি শ্রমিককে হত্যা মামলার প্রধান আসামি সহ আটক ২

নারায়ণগঞ্জের বন্দরে হাতুড়ি পেটায় হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ সোহেব সহ ০২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

৪ জুলাই (শনিবার) সকালে র‌্যাব-১১‍‍`র কোম্পানি কমান্ডার মোঃ নাঈম উল হক এর সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি এবং মামলার এজাহার সূত্রে জানা যায়,  গত ০৩ অক্টোবর, ২০২৫ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টায় বন্দর থানার সালেহনগরে বাড়ৈপাড়ার মাসুদের ছেলে পারভেজ এর অটোরিক্সা গ্যারেজে বিচার শালিস বৈঠক চলাকালিন সময়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হোসেয়ারী কর্মী আলমগীর হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 

নিহত হোসিয়ারী শ্রমিক আলমগীর হোসেন বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে। নিহত আলমগীর হোসেনের মুন্নার এর সাথে একই স্বল্পচরের বাচ্চুর ছেলে জুয়েলের দীর্ঘ দিন ধরে টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। উক্ত টাকা পয়সার লেনদেনের বিষয় নিয়ে ২০২৫ সালের ৩ অক্টোবর  উক্ত দরবার শালিস বসে।

শালিসে নিহতের বোন কল্পনা বেগম ও তার ভাতিজা মুন্না ও সকল আসামীগন এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিল। কিন্তু আলমগীর হোসেন শালিসে আসতে দেরি করায় আসামী ফরহাদ সহ অন্যান্য আসামিরা আলমগীর হোসেনকে তার ভাড়া বাসা হতে ধরে নিয়ে আসে। শালিস চলাকালে আলমগীর ও তার ছেলে মুন্না আসামী মোঃ জুয়েলের নিকট তাদের পাওনা টাকা চাইলে জুয়েল টাকা ফেরৎ দিতে পারবেনা বলিয়া জানায়। এক পর্যায়ে আসামী জুয়েল আলমগীর হোসেনকে মারপিট শুরু করে এবং মারতে মারতে গ্যারেজের ভিতর হতে রাস্তায় নিয়ে আসে।

রাস্তায় আনার পর সকল আসামীগন তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগী অজ্ঞাতনামা আসামীরা একে অপরের সহায়তায় ও যোগসাজসে একই উদ্দেশ্যে আলমগীর হোসেনকে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে মারপিট করিয়া মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক গুরুতর রক্তাক্ত জখম করে। ওই সময় আলমগীর হোসেন মাটিতে পড়ে গেলে সকল আসামীগন তাদের হাতে থাকা লাঠি সোটা, এসএস পাইপ দিয়ে আঘাত করিয়া তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। কল্পনা বেগম ও তার ভাতিজা ডাক-চিৎকার করলে ওই সময় আসামীরা তাকেসহ তার ভাতিজাকে প্রান নাশের হুমকি প্রদান করে।

পরে কল্পনা বেগম ও তার ভাতিজা মুন্না লোকজনের সহায়তায় জখমী আলমগীর হোসেনকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাৎক্ষনিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ০৪ অক্টোবর, ২০২৫ শনিবার সকাল পৌনে ৮টায় আলমগীর হোসেন মৃত্যু বরন করে। এরই প্রেক্ষিতে নিহত ভিকটিম আলমগীর হোসেনের বোন মোছাঃ কল্পনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ০৩ জুলাই, ২০২৬  রাত্রি ৯:৩০  সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বর্ণিত সময় ও স্থান হতে সূত্রে বর্ণিত চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি ০১ নং আসামি মোঃ সোহেব (৪২), পিতা-খলিল মিয়া,সালেহনগর এবং এজাহারনামীয় ১০ নং আসামি মোঃ সুমন (৩৮), পিতা-বছির,-শাহী মসজিদ, উভয় থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জদ্বয়কে আটক করতে সক্ষম হয়েছেন।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!