AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনামসজিদ সীমান্তে আবারো পুশ- ইন ঠেকাতে উত্তপ্ত সীমান্ত এলাকা



সোনামসজিদ সীমান্তে আবারো পুশ- ইন ঠেকাতে উত্তপ্ত সীমান্ত এলাকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের একটি সম্ভাব্য চেষ্টা প্রতিহত হয়েছে।

বিজিবি জানায়, শুক্রবার রাত প্রায় ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় সীমান্ত নিরাপত্তা বাতি বন্ধ থাকা এবং কয়েকজনের অবস্থানের তথ্য পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সীমান্তে নজরদারি জোরদার করা হলে সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের ভারতের মালদা হোল্ডার সেন্টারে নিয়ে যায়।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!