AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
১২:৪০ পিএম, ৪ জুলাই, ২০২৬

জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত পাখিভ্যানচালক রিপন হোসেন (৫০) জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজ পাড়ার মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যানযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। সে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌছুলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আসমসাধু পাখিভ্যানকে সজোরে ধাক্কা দেয়।

এতে পাখিভ্যান চালক রিপন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছিয়েছি। সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!