AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন



ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সম্পতি এক মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধনে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন স্থানীয় যুব বিভাগের নেতৃবৃন্দের আপত্তিকর বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নলডাঙ্গা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর।

বৃহস্পতিবার সকাল ১০ টায় নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আব্দুল গফুর তার বক্তব্য বলেন,গত ২৬ জুন নলডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের আহবানে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।ওই সমাবেশে নলডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের উপস্থিত কিছু নেতৃবৃন্দ আমাকে ও ইউপি সদস্যদের জড়িয়ে উদ্দেশ্যেমূলক ভাবে মাদক কারবারিদের সাথে সখ্যতা ও মাসোহারা নেওয়াসহ বিভিন্ন ধরনের আপত্তিকর বক্তব্য রাখেন। যাহা সম্পর্ন মিথ্যা বানোয়াট ও ভিক্তিহীন।

তারা কোন কিছু না জেনে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে ও ইউপি সদস্যদের পারিবারিক,সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন মানসে এমন ধরনের উস্কানিমুলক বক্তব্য দিয়েছেন বলে আমি মনে করি।যা রাজনৈতিক প্রতিহিংসার বহি: প্রকাশ। তিনি দৃঢ়তার সাথে চ্যালেজ্ঞ ছুঁড়ে বলেন,মাদকের সঙ্গে আমার সামান্যতম  সম্পৃতার কেউ কোন প্রমান দিতে পারলে স্বীয় পদ থেকে সঙ্গে  সঙ্গে পদত্যাগ করবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষনা দেন।  আমি তাদের এহেন মিথ্যাচার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আব্দুল গফুর  আরো বলেন,আমি বিশ্বাস করি বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐতিহ্যবাহী আদর্শবান রাজনৈতিক দল।সেই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে এরূপ বক্তব্য কখনই প্রত্যাশা নয়। তাদের অসত্য বক্তব্য আমি সত্যি মর্মাহত ও ব্যথিত।

তাদের এ ধরনের অপপ্রচার শুধু জনপ্রতিনিধিদের ব্যক্তিগত ভাবমূর্তিই ক্ষুণ্ন করছে না,এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বিঘ্নতাসহ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করার একটি অপচেষ্টা মাত্র।’

এ প্রসঙ্গে জানতে চাইলে নলডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী নাজমুল হাসান একুশে সংবাদকে বলেন, চেয়ারম্যান স্থানীয় জনপ্রতিনিধি হলেও মাদকের বিরুদ্ধে তার কোন কার্যকরী ভুমিকা দেখা যায়নি।একারনে সমাবেশে বক্তারা তার কাছে শুধু জানতে চেয়েছেন মাদকের ব্যাপারে আপনি নিরব কেন।এছাড়া আর অন্যকিছু নয়।

সবশেষে চেয়ারম্যান আব্দুল গফুর এসব নেতৃবৃন্দের কাছে সংযত ও সহনশীল ভাবে কথা বলার জন্য আহবান জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য ফারুক মোল্লা,আব্দুল শেখ, মমিনুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!