গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দের অর্থায়নে ইউনিয়ন পরিষদের আয়োজনে গত বুধবার কাশিমবাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যদের মধ্যে এসব খেলার সামগ্রী বিতরণ করা হয়।
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে খেলার সামগ্রী বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও উপস্থিত ছিলেন।
পরে হরিপুর ইউনিয়নের নাজিমাবাদ আলিম মাদ্রাসা, নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব পাড়াসাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিমবাজার ইউনাইটেড ইয়ুথ ক্লাব, চরহরিপুর আদর্শ ক্লাব এবং মাদারীপাড়া যুব সংঘের মধ্যে ফুটবল, ভলিবল, ক্যারাম, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা শিক্ষার্থী ও যুবসমাজকে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

