AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত



মান্দায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র (মান্দা-১, কোড-২৮৭)-এ ৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র (মান্দা-২, কোড-২৮৮)-এ ৪১২ জনের মধ্যে ৯ জন, চকউলী ডিগ্রি কলেজ কেন্দ্র (মান্দা-৩, কোড-২৮৯)-এ ২৮১ জনের মধ্যে ১২ জন এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্র (মান্দা-৪, কোড-২৯০)-এ ৩৮৪ জনের মধ্যে ১১ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

এদিকে, আলিম পরীক্ষার রেবা আখতার আলিম মাদ্রাসা ভেন্যুতে (প্রতিস্থাপিত কেন্দ্র: মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ) ১৪৭ পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন অনুপস্থিত ছিলেন। এ ছাড়া সাতবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্র (কোড-২১০৪৩)-এ ১২০ জনের মধ্যে ৫ জন এবং ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্র (কোড-২১১১৩)-এ ১৫৫ জনের মধ্যে ১৩ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ উম্মুল ওয়ারা, সাতবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. শহিদুর রহমান এবং ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর হোসেন প্রামাণিক বলেন, “অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা বদ্ধপরিকর।”

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “মান্দাসহ সারা দেশে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি রয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ট্যাগ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পরীক্ষার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভকামনা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!