AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষক বাঁচলে দেশ বাঁচবে’: পীরগঞ্জে কৃষি উপকরণ বিতরণে এমপি জাহিদুর রহমান



কৃষক বাঁচলে দেশ বাঁচবে’: পীরগঞ্জে কৃষি উপকরণ বিতরণে এমপি জাহিদুর রহমান

“কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী করতে সরকার নানা ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে।” — এ কথা বলেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের উৎপাদন বাড়াতে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণসহ বিভিন্ন সহায়তা অব্যাহত রয়েছে।”

অনুষ্ঠানে কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন মরিচ চাষিকে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ০.৯৯ কেজি বালাইনাশক দেওয়া হয়।

এ ছাড়া ২ হাজার ৬০০ জন গ্রীষ্মকালীন শাকসবজি চাষিকে ৩০০ গ্রাম শাকসবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!