দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মের মুসাফিরখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি কুড়িগ্রাম জেলা সদরের সওদাগরপাড়া এলাকার কছির উদ্দিনের মেয়ে লেবুন্নেছা (৭৩)।
এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

