AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সামান্য বৃষ্টিতেই তানোর পৌর সদরের স্কুল সড়কে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৭:৫০ পিএম, ১ জুলাই, ২০২৬

সামান্য বৃষ্টিতেই তানোর পৌর সদরের স্কুল সড়কে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ

সামান্য বৃষ্টিতেই রাজশাহীর তানোর পৌর সদরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ সড়কে হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুধবার (১ জুলাই) সকাল ৭টার দিকে অল্প সময়ের বৃষ্টিতেই বিদ্যালয়ের প্রবেশ সড়ক পানিতে তলিয়ে যায়। হাঁটুপানি জমে থাকায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারেনি।

এদিকে উপজেলার ধানতৈড় গ্রামের উত্তর-পশ্চিম পাড়ায় পানি নিষ্কাশনের ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়ায় ২০ থেকে ২৫টি পরিবার জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে। পরে সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল মালেক মণ্ডল, কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান, আনারুল মাস্টার এবং গ্রামবাসীর উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে পরিস্থিতির উন্নতি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে হওয়া সামান্য বৃষ্টিতেই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও হিন্দুপাড়া যাওয়ার সড়কে হাঁটুপানি জমে যায়। এতে কোমলমতি শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থী সাইকা, হালিমা, সোহান ও হানজালাসহ কয়েকজন জানায়, সকালে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে থাকায় তারা বিদ্যালয়ে যেতে পারেনি।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, রাস্তার পশ্চিম পাশে নেপালের দোকান থেকে অনন্তর দোকান পর্যন্ত একটি ড্রেন রয়েছে। তবে দীর্ঘদিন ধরে সেটি আবর্জনায় ভরাট হয়ে আছে। বিলাশের চা স্টল থেকে হিন্দুপাড়া পর্যন্ত আরেকটি ড্রেন থাকলেও সেটি দিয়ে ঠিকমতো পানি নিষ্কাশন হয় না। ড্রেনের তুলনায় রাস্তার উচ্চতা কম হওয়ায় বৃষ্টির পানি আটকে থাকে। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও পৌর কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। তাঁরা দ্রুত ড্রেন সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় ব্যবসায়ী মান্নান, নেপাল ও বিলাস জানান, থানা মোড় থেকে উপজেলা কার্যালয়গামী সড়কটি উঁচু হওয়ায় বৃষ্টির পানি নিচু এলাকায় অবস্থিত বিদ্যালয় ও হিন্দুপাড়ার সড়কে জমে যায়। পাশাপাশি পুরোনো ড্রেনগুলো আবর্জনায় ভরে যাওয়ায় পানি নামতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

হিন্দুপাড়া গ্রামের সুজন, নয়ন, সাগর, বিপুল ও বিজয়সহ স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকে। ড্রেন পরিষ্কার করার পরও সেখানকার পচা কাদা ও আবর্জনা রাস্তার পাশে ফেলে রাখা হয়। এতে পাকা সড়ক কাদায় ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌরসভার বিভিন্ন গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল।

বিদ্যালয়ের সামনের সড়কের জলাবদ্ধতার বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, “অল্প কয়েক দিনের মধ্যেই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে ধানতৈড় গ্রামের উত্তর-পশ্চিম পাড়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় সড়কে হাঁটুপানি জমে যায়। পরে সংবাদ পেয়ে সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল মালেক মণ্ডল গ্রামবাসীর সহযোগিতায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!