AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ



সরিষাবাড়ীতে  বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!