জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বজ্রপাতে দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন ) উপজেলার পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সম্পদ মিয়া (৯) পৌর এলাকার ভুরার বাড়ি গ্রামের মাংস ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পদ মাদ্রাসা থেকে ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল সম্পদ। পথে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঝাঁপ দেয়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে ছোট বোনের আত্ম চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে একই দিন দুপুরে পৌরসভার বলারদিয়ার এলাকার তরু মিয়া (৪০) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। এছাড়া পৌর এলাকার সাতপোয়া দক্ষিণপাড়া এলাকার ইয়াসমিন আক্তার (১৮) এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন।
আহত দুইজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

