AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসন থানার বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার



চরভদ্রাসন থানার বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চরভদ্রাসন থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সফর আলী (আইজিপি ব্যাচ প্রাপ্ত)-এর নির্দেশনায় এসআই এনামুল হক, এএসআই বুলেট এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার চর-শালেপুরের দুর্গম এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই সাজাপ্রাপ্ত আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ফরিদপুর জেলা আদালত-এ প্রেরণ করা হয়েছে। চরভদ্রাসন থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!