কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর আজমিরপাড়া গ্রামে বজ্রপাতে হাফিজুর রহমান (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা মো. নুরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) সকাল প্রায় ১০টার দিকে জীবিকার তাগিদে অন্যের জমিতে কৃষিকাজ করতে যান হাফিজুর রহমান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আক্তার বলেন, জীবিকার তাগিদে মাঠে কাজ করতে গিয়ে হাফিজুর রহমানের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
হাফিজুর রহমানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

