AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিএসে বর্ণা, গর্বিত পিতা



বিসিএসে বর্ণা, গর্বিত পিতা

৪৭তম বিসিএসের চুড়পন্ত ফলাফলে প্রশাসনে ক্যাডারে (বিসিএস-এডমিন) সুপারিশপ্রাপ্ত হয়েছেন উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জের কৃতি সন্তান নাইমা সলিম বর্না। 

দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে গিয়ে তার গর্বিত পিতা সলিমউল্লাহ তালুকদার আবেগাপ্লুত কণ্ঠে  বলেন, ‘সেই ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম আমার ছোট মেয়ে  প্রশাসন ক্যাডারে চাকরি করবে। প্রিয় দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে এভাবেই কথাগুলো বললেন ৪৭ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সুন্দরবন উপকূল উপজেলা  গর্বিত সন্তানের  পিতা সলিমউল্লাহ তালুকদার।

প্রশাসনের ক্যাডারে নতুন মুখ বর্না মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সলিমুল্লাহ তালুকদারের দুই মেয়ের ছোট মেয়ে। বড় মেয়ে সাইমা সলিম স্বর্না বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসা পেশায় কর্মরত।

ছোট মেয়ে নাইমা সলিম বর্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতকোত্তর  শেষ করে ৪৬তম  বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত ছিলেন,এরপরও হাল ছেড়ে দেননি বর্না। এবারের  ৪৭ তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে  বাজিমাত করলেন অদম্য  মেধাবী শিক্ষার্থী বর্না।

মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় স্বপ্নচূড়া স্পর্শ করেছেন জানিয়ে নাইমা সলিম বর্না জানান , বিসিএস প্রশাসন ক্যাডার  আমার স্বপ্ন ছিল। আজ আমার যা প্রাপ্তি সবটুকু আমার মা-বাবার জন্যই পেয়েছি। আমি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই। অসামান্য পরিশ্রমের পর এমন ফলাফল পেয়ে খুব ভালো লাগছে। এমন অর্জন পরিবার ও নিজের জন্য অনেক সম্মানের।

ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা সলিমুল্লাহ তালুকদার  বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর এ প্রাপ্তি আমাদের পরিবারের জন্য অনেক বড় অর্জন। সন্তাননের এমন অর্জন আমাদের পরিবারের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সন্তানের এ অর্জনে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!