AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪



কোটচাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুটি মোটরসাইকেল ও একটি ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুই তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের বাটামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—ঝর্ণা খাতুন (২৯), সোহাগি খাতুন (৩০), ইজিবাইকচালক মামুন হোসেন (২১) এবং জুয়েল হোসেন (১৮)। তাদের মধ্যে জুয়েলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

ইজিবাইকচালক মামুন হোসেন জানান, যাত্রী নিয়ে সাবদারপুর থেকে কোটচাঁদপুরের দিকে আসার সময় বাটামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং চালক ও যাত্রীরা আহত হন। এর কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে থাকা ইজিবাইকে ধাক্কা দিলে আহতের সংখ্যা আরও বাড়ে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত জুয়েল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আহত ঝর্ণা খাতুন ও সোহাগি খাতুন কোটচাঁদপুর রেলস্টেশন এলাকার বাসিন্দা। মামুন হোসেন উপজেলার কুশনা গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং জুয়েল হোসেন রাজাপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।

খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে যায়।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!