AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেফতার



মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেফতার

মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার জাহিদুল ইসলাম গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গোহালা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর গ্রামের সানাউল্লাহ (২২)-কে ইতালিতে পাঠানোর কথা বলে জাহিদুল ইসলামের নেতৃত্বাধীন চক্রের সঙ্গে ২০ লাখ টাকায় চুক্তি হয়। পরে ২০২৫ সালের ২৯ অক্টোবর সৌদি আরব হয়ে তাকে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে দালালচক্র তাকে আটকে রেখে নির্যাতন চালায়।

পরবর্তীতে নির্যাতনের ভিডিও পাঠিয়ে সানাউল্লাহর পরিবারের কাছ থেকে আরও ২০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। মোট ৪০ লাখ টাকা পরিশোধের পরও গত ছয় মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের আশঙ্কা, দালালচক্র তাকে হত্যা করেছে।

এ ঘটনায় গত ১ জুন সানাউল্লাহর দুলাভাই রনি খান বাদী হয়ে মাদারীপুর মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে জাহিদুল ইসলামসহ ১১ জনকে আসামি করে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি সদর মডেল থানায় এজাহার হিসেবে নথিভুক্ত হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মানবপাচার মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে একই মামলায় শিবচর উপজেলার কেরানীবাট গ্রামের কুলসুম বেগম (৪২)-কে গ্রেফতার করা হয়েছিল। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!