AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ড. মঈন খান

"শুধুমাত্র গায়ের জোরে বা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না”


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৪:২৮ পিএম, ২৬ জুন, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, "শুধুমাত্র গায়ের জোরে বা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। জনগণের সমর্থন ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।"

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জিআরের চাল এবং ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণের রাজনীতি করছেন। তিনি বলেন, ১৯৯১ সাল থেকে পলাশের জনগণ বারবার বিএনপিকে সমর্থন দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাসী বলেই বিএনপি বারবার জনগণের কাছে ভোট চায়। জনগণের সমর্থন ছাড়া কেবল শক্তি বা অস্ত্রের ওপর নির্ভর করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

আওয়ামী লীগের সমালোচনা করে ড. মঈন খান বলেন, বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। তাঁর দাবি, ওই অর্থ দেশের উন্নয়নে ব্যয় করা হলে সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হতো।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সব সময় এলাকার মানুষের পাশে আছেন। সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব না হলেও পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সমস্যাগুলোর সমাধানে কাজ করা হবে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে উপজেলার হতদরিদ্র মানুষের মধ্যে জিআরের চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!