AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক



সোনারগাঁয়ে ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকা থেকে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক ব্যক্তি হলেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী এলাকার মৃত কাসেমের ছেলে মো. হানিফ (৫৫)।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ারের নির্দেশনায় তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মামুন রশিদ, এএসআই স্বপন চন্দ্র সরকার ও সঙ্গীয় ফোর্স উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হানিফকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ১৬০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মামুন রশিদ বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!