শেরপুরের নকলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা, শহর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি নকলা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হল মোড় যাত্রীছাউনির সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার, শহর ছাত্রদলের আহ্বায়ক ছানোয়ার হোসেন অভি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম (আলমগীর)।
এ সময় উপজেলা, শহর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

