AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামপুরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পোশাক বিতরণ



ইসলামপুরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পোশাক বিতরণ

জামালপুরের ইসলামপুরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।

ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্যবাজারসহ পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সম্প্রতি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বণিক সমিতির নেতারা শহর ও বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে জোরালো আহ্বান জানান।

এরই ধারাবাহিকতায় সোমবার (২২ জুন) পৌরসভার কর্মপরিকল্পনা সভায় পরিচ্ছন্নতাকর্মীদের কর্মপরিধি নির্ধারণ ও দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে ২২ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে পোশাক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল হোসাইন পরিচ্ছন্নতাকর্মীদের হাতে পোশাক তুলে দেন। এ সময় তিনি বলেন, “এই পোশাক আপনাদের দায়িত্বজ্ঞান সম্পর্কে আরও সচেতন করে তুলবে। আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা রয়েছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব।”

অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী মোবাখারুল ইসলাম, কনজারভেন্সি ইন্সপেক্টর জুলফিকার রহমান ভুট্টো, ভারপ্রাপ্ত লাইসেন্স পরিদর্শক শাহজাহান সরকার, কর আদায়কারী মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!