জামালপুরের অসহায় দরিদ্র মানুষদের মাঝে পুস্টিকর খাবার মৌসুৃমী ফল বিতরণ করেছেন ক্ষুদে শিক্ষার্থীরা। রবিবার (২১জুন) দুপুরে শহরের বকুল তলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইম ল্যাব,স্কুল এন্ড কলেজের আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় অসচ্ছল অসহায় মানুষ, মৌসুমী পুষ্টিকর ফল গ্রহনে অপারগ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।
এতে প্রাইম ল্যাব স্কুলের চেয়ারম্যান, মোঃ রবিউল ইসলাম রাজন, প্রধান শিক্ষক, এস এম নাসিব ইবনে মালেক রিকো, সিনিয়র শিক্ষিকা নার্গিস আক্তার, ইসমত আরা ইরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষকরা বলেন, এই ক্ষুদ্র শিক্ষার্থীদের অনুদানের মধ্য দিয়ে আগামীতে শিক্ষার্থীরা মানুষের পাশে দাঁড়ানো ও সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে। ভবিষ্যতে তারা আরো বড় পরিসরে মানুষের পাশে থেকে দেশ গঠনের কাজ করবে এই প্রত্যাশা করছি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

