AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে ৫ শর্ত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৮:৩৫ পিএম, ২০ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে ৫ শর্ত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন, সিটি কর্পোরেশন ও পৌরসভায় বিএনপির প্রার্থী নির্বাচনে ৫টি শর্ত বেঁধে দিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

২০ জুন (শনিবার) নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের কুতুবপুরে মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি বলেন, প্রার্থী হতে হলে বিগত ১৫ বছর দলের রাজনীতিতে সক্রিয় থাকা, মাঠে-রাজপথে কাজ করা, জেল-জুলুম-নির্যাতনের শিকার হওয়া, নেতা-কর্মীর পাশে থাকা এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা থাকতে হবে।

তিনি স্পষ্ট জানান, মাদক বা চাঁদাবাজির অভিযোগ-মামলা থাকলে কাউকে বিবেচনা করা হবে না। ৫ আগস্টের পর হঠাৎ করে বড় নেতা হওয়া সুবিধাবাদীদেরও সুযোগ দেওয়া হবে না।

অনুষ্ঠানে ৩০০ জন ছানি রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!