AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশকে সুজলা-সুফলা করতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার: মঈন খান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৬:৩৮ পিএম, ১৯ জুন, ২০২৬

দেশকে সুজলা-সুফলা করতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুল মঈন খান এমপি বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চ ফলনশীল ধানের চাষ সম্প্রসারণের পাশাপাশি ফলজ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে আরও সুজলা-সুফলা করে তোলা এবং পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষি পুনর্বাসন কর্মসূচি ও কৃষক পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার নতুন কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে কৃষকদের মধ্যে বীজ, চারা, সার, কৃষি প্রণোদনা, নগদ অর্থ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়।

ড. মঈন খান বলেন, দেশের কৃষিকে আধুনিকায়নের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খাদ্য ঘাটতির সময় তিনি কৃষির আধুনিকায়নের উদ্যোগ নিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন। বর্তমানেও কৃষিকে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন।

অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার কৃষকদের মধ্যে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার, কীটনাশক, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং নগদ অর্থ বিতরণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!