নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সভাপতি ও সংসদ সদস্যের ছেলে খায়রুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
রোববার (২১ জুন) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মতিক্রমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ বাতিল করা হয়েছে। তার কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

