AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে শ্রমিক দলের বিক্ষোভ ও প্রতিবাদ


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৭:০৯ পিএম, ১২ জুন, ২০২৬

যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে শ্রমিক দলের বিক্ষোভ ও প্রতিবাদ

সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীপুর উপজেলা ও পৌর শ্রমিক দল। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে এবং গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য স্বপন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম সরকার।

বিক্ষোভ মিছিলটি মহাসড়কের উড়ালসেতু প্রদক্ষিণ শেষে সেতুর নিচে আয়োজিত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফুল ইসলাম সরকার বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। শেখ হাসিনা ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শ্রীপুরের মাটিতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিক দলের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।” তিনি দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও শান্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তব্যে তিনি আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সাঈদ খোকা, এস. এম. সুজন, কাজল বেপারী, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুজন আহমেদ, মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, গোসিংগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জালাল আহমেদ, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য কাজল বেপারী এবং শ্রীপুর পৌর শ্রমিক দলের নেতা কামাল ফকিরসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!