AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা, জনতার হাতে আটক ৬



সাদুল্লাপুরে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা, জনতার হাতে আটক ৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৯টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১২ জুন)  সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে একটি চাতালের পেছনে কয়েকজন ব্যক্তি ঘোড়া জবাই করে। পরে সেগুলো গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা করছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জবাই করা ঘোড়ার মাংস ও মাথাসহ অভিযুক্তদের আটক করে প্রশাসনকে খবর দেন। এ সময় জবাই করা ৯টি ঘোড়ার মাংস ও মাথা জব্দ করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, সাদুল্লাপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!