AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীবরদীর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৪:৪৩ পিএম, ১২ জুন, ২০২৬

শ্রীবরদীর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার

শেরপুরের শ্রীবরদী সীমান্তে Border Guard Bangladesh (বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী হালুয়াহাটি মালাকোচা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করেন ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!