AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে ৬ জেলার সাংগঠনিক দায়িত্ব পেলেন এমপি বীথিকা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা
০৯:৪৯ পিএম, ৯ জুন, ২০২৬

যে ৬ জেলার সাংগঠনিক দায়িত্ব পেলেন এমপি বীথিকা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী বীথিকা বিনতে হোসেন–এর সাংগঠনিক দায়িত্ব আরও বিস্তৃত হয়েছে। আগে লক্ষ্মীপুর ও সাতক্ষীরা জেলার দায়িত্বে থাকা এই নেত্রীকে এবার আরও চারটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বীথিকাকে লক্ষ্মীপুর ও সাতক্ষীরার পাশাপাশি খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি জেলার সাংগঠনিক কার্যক্রমে তিনি সমন্বয়কের ভূমিকা পালন করবেন।

দলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় থাকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তাঁর ওপর এই অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন দায়িত্বের আওতায় তিনি সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, সাংগঠনিক কার্যক্রম তদারকি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

বীথিকা বিনতে হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী তিনি নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দলীয় নেতারা মনে করছেন, নতুন দায়িত্ব পাওয়ার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!