AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন



শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক এবং মো. মোবারক হোসেন লুপ্পাকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে

কমিটির অন্যান্য সদস্য হলেন— শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী এবং স্থানীয় ক্রীড়াবিদ মীর মো. কালাম আহমেদ।

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্বে) টিটন খীসা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পত্রের স্মারক নম্বর: ৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬. ৫৪৫/১ (৭)।

পত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।

অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি সোমবার (৮ জুন) রাত ৯টায় নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “আজ হোয়াটসঅ্যাপে জেলা থেকে চিঠি পেয়েছি। তবে এখনো হার্ড কপি হাতে পাইনি।”

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!