AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোয়ালন্দে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৩:৩০ পিএম, ১০ জুন, ২০২৬

গোয়ালন্দে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন-উপজেলার পৌর শহরের দেওয়ান পাড়ার শামসু দেওয়ানের ছেলে ইব্রাহীম দেওয়ান, দৌলতদিয়া ইউনিয়নের ঢোল্লাপাড়ার মৃত রমজান মুন্সীর ছেলে মো. হান্নান মুন্সী, উমর আলী মোল্লার পাড়ার মো. বেলায়েত সরদারের ছেলে মো. সাইফুল ইসলাম, উজানচর ইউনিয়ন দক্ষিণ উজানচর এলাকার খাদেম আলী মন্ডলের ছেলে মো. বাবু মন্ডল, একই এলাকার মো. আব্দুলের স্ত্রী মোছা. কুলসুম তার ছেলে মো. রুবেল ও দৌলতদিয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড ইমান খার পাড়ার মৃত গেদা বিশ্বাসের ছেলে মো. খালেক বিশ্বাস (৩৮)।

থানা সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) গোয়ালন্দঘাট থানা এসআই নাজিম উদ্দিন, এসআই মো. শিহাবুদ্দীন, এসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করেন।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!