AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাতে ছাত্রদল নেতা মোস্তাকিম



ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাতে ছাত্রদল নেতা মোস্তাকিম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃতি সন্তান ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতা সিরাজুম মনি মোস্তাকিম দীর্ঘদিন পর নিজ এলাকায় এসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঈদুল আজহার পর শুক্রবার (৫ জুন) দিনব্যাপী তিনি নিজ এলাকায় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তার আগমনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ৭ ডিসেম্বর প্রথমবারের মতো গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন সিরাজুম মনি মোস্তাকিম। টানা ৬১ দিন কারাভোগের পর ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। তবে মুক্তির পর মায়ের সঙ্গে দেখা করতে নিজ এলাকায় এলে পুনরায় গ্রেপ্তার হন।

সৌজন্য সাক্ষাৎকালে মোস্তাকিম সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে মতবিনিময় করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।

একুশে সংবাদ/ এ.জে

Link copied!